সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

অবৈধভাবে অনুপ্রবেশ,পঞ্চগড়ে তিন বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View
অবৈধ ভাবে অনুপ্রবেশ,পঞ্চগড়ে তিন বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ
অবৈধ ভাবে অনুপ্রবেশ,পঞ্চগড়ে তিন বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে একই পরিবারের আটক তিন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।

হস্তান্তরকৃতরা হলেন সিরাজগঞ্জের কালীদাস ঘাটি পদমপাল গ্রামের মৃত বীরেন্দ্র কুমার ভৌমিকের ছেলে অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও ছেলে অরন্য কুমার ভৌমিক (৩)।

বিজিবি সূত্র জানায়, গত ৮ নভেম্বর বিকেলে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তিন বাংলাদেশিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, প্রায় এক বছর আগে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ১৮ ফুলবাড়ী বিএসএফ কোম্পানি কমান্ডার মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা বিজিবি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান এবং আটক ব্যক্তিদের ঠিকানা পাঠিয়ে ফেরত নেওয়ার অনুরোধ করেন। পরে বিজিবি ও স্থানীয় পুলিশ আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হয়।
পরবর্তীতে রবিবার (৯ নভেম্বর) বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তিন জনকে আনুষ্ঠানিক ভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, বিএসএফ আটকের বিষয়টি অবগত করলে আমরা তাদের পরিচয় শনাক্ত করে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করেছি। পরে তিন জনকে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পতাকা বৈঠকটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এ ধরনের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতে সীমান্তে পারস্পরিক আস্থা আরও বাড়াবে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, সন্ধ্যায় বিজিবি তিন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করে। পরে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin