সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

সারাদেশে অবৈধ বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩ Time View
সারাদেশে অবৈধ বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের
সারাদেশে অবৈধ বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নিদের্শ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দীকার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদেশ প্রদানের পাশাপাশি হাইকোর্ট এক গুচ্ছ রুল জারি করে।

অনুমতি ছাড়া ধ্বংসাত্মক, ক্ষতিকর এবং যান্ত্রিক উপায়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ধার্য ও আদায়সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয় ও আটটি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আগামী তিন মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রুলে বালুমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে কঠোর পর্যবেক্ষণের পর ইজারা গ্রহীতাকে পরিবেশগত ছাড়পত্র প্রদানের নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের এবং বালু উত্তোলন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর ব্যবস্থা গঠনের নির্দেশ কেন প্রদান করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

একই সাথে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ), হাইড্রোগ্রাফিক সার্ভে, ডিজিটাল সার্ভে এবং ট্রেস ম্যাপ প্রস্তুতের মাধ্যমে সমগ্র দেশে নদী ও নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের নেতিবাচক প্রভাব নিরূপণের পর বালুমহালের একটি হালনাগাদ তালিকা প্রস্তুতপূর্বক বালুমহাল ঘোষণার নির্দেশ কেন প্রদান করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin