সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View
পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি
পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি

পবিত্র রমজান শুরু হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা-এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে এখনো ঠিক ১৩৯ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এই চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী আকাশে দেখা যাবে। তবে ওই সন্ধ্যায় চাঁদটি সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে রমজান মাসের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পড়বে বলে ধারণা করা হচ্ছে, যদিও চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখা কমিটিগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আল জারওয়ান আরও জানিয়েছেন, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

আবুধাবিতে ওই মাসের শুরুতে তাপমাত্রা ১৬°ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮°ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে জানিয়ে আল জারওয়ান বলেন, এটি উত্তরের শীতকালীন বাতাসের কারণে প্রভাবিত হবে। রমজানের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯°ডিগ্রি থেকে ৩২°ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ওই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হয়। আল জারওয়ান আরও জানান, পবিত্র রমজানের পুরো মাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে; যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin