সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

তুরস্কের মধ্যাঞ্চলে দাবানলে নিহত ১০, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View
তুরস্কের মধ্যাঞ্চলে দাবানলে নিহত ১০, আহত ১৪
তুরস্কের মধ্যাঞ্চলে দাবানলে নিহত ১০, আহত ১৪

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, তুরস্কের মধ্যাঞ্চলের এসকিশেহির প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে ১০ জন দমকল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। বুধবার (২৩ জুলাই) ইউমাকলি জানান, আগুন নেভাতে গিয়ে ২৪ জন কর্মী দাবানলের ফাঁদে পড়েন। তাঁদের মধ্যে ৫ বনকর্মী ও ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার থেকে এসকিশেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মী ও উদ্ধারকারী দল।

ইব্রাহিম ইউমাকলি জানান, দমকা হাওয়ায় আগুনের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এতে আগুনের ফাঁদে পড়ে যান অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলেও ১০ জনকে বাঁচানো যায়নি। বাকি ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রত্যক্ষদর্শী দমকল কর্মী এরজান তেমেল ইহলাস নিউজ এজেন্সিকে বলেন, ‘তারা পাহাড়ের ওপরে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, আর আমরা নিচে কাজ করছিলাম। তারা দৌঁড়ে পাহাড়ের ওপরে পালাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।’

তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ এক্সে দেওয়া পোস্টে জানান, ঘটনাটি নিয়ে প্রসিকিউটররা একটি আইনি তদন্ত শুরু করেছে। মন্ত্রী ইউমাকলি আরও জানান, বুধবার পর্যন্ত তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে সাতটি দাবানল এখনও জ্বলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin