সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১২ Time View
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত হয়েছেন। ‌ আজ বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী। এবং আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। ‌ লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানা বাড়িতে বসবাস করেন আকমল। ‌ এদিকে মাহফুজুর রহমানের বাড়িও মেহেরপুর জেলায়। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজ ছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ‌ এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার উপরে ছিটকে পড়েন। গুরুতর যখম অবস্থায় তাদেরকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ‌ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। ‌ নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin