সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

দেবীগঞ্জে ট্রাকের চাপায় দুই স্কুল ছাত্র নিহত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৩ Time View
দেবীগঞ্জে ট্রাকের চাপায় দুই স্কুল ছাত্র নিহত
দেবীগঞ্জে ট্রাকের চাপায় দুই স্কুল ছাত্র নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘাতক ট্রাক কেড়ে নিল ২ স্কুল ছাত্রের প্রাণ। নিহত ওই স্কুল ছাত্র লক্ষীরহাট বাজার থেকে বাড়ি ফিরছিল।বৃহস্পতিবার (৮ মে) রাতে দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহত অপর শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথিমধ্যেই মারা যান।

স্থানীয়রা জানান, ঘাতক ট্রাকটি দেবীগঞ্জ থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। স্কুলের শিক্ষার্থী সঞ্জয় রায় (১৪) ও অনিক রায় লক্ষীরহাট থেকে বাজারে কেনাকাটা করে বাড়ি ফিরছিল। বাজার থেকে মহাসড়কে আসার পরেই ঘাতক ট্রাকটি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সঞ্চয় রায় রাজকুমার রায়ের ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অনিক রায় অতুল চন্দ্র রায়ের ছেলে। সে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

নিহত দুই শিক্ষার্থীর বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভূল্লীপাড়া। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারি পালিয়ে যায়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ট্রাকের ধাক্কায় ২ স্কুল শিক্ষার্থী মৃত্যু বরন করেন। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin