সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৩ Time View
গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত
গাংনীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (১৪) এবং কাজিপুর গ্রামের আলী হোসেনের ছেলে তারেক আলী ওরফে সোহাগ (৩০)। আহতরা হলেন, হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২৮) এবং উপজেলা পল্লী ব্যাংকের মাঠ সহকারী আমজাদ হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠ সংলগ্ন এলাকায় একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আমজাদ হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে বামন্দী যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে পৌছুলে সোহাগ ও তারিকের মোটরসাইকেলটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিন জনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে সোহাগ ও তারিককে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পৌছুলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা গুরুতর। তাদের চোখ ও মাথায় বেশি আঘাত লেগেছে। অচেতন অবস্থায় তারিক ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin