সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

মার্কিন সেনাদের ওপর হামলার দায় স্বীকার ইরাকি গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৩ Time View
মার্কিন সেনাদের ওপর হামলার দায় স্বীকার ইরাকি গোষ্ঠীর
মার্কিন সেনাদের ওপর হামলার দায় স্বীকার ইরাকি গোষ্ঠীর

জর্ডান-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের আল-তানফ নামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে একটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। রবিবার (২৮ জানুয়ারি) ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি ইউএস টাওয়ার ২২ সামরিক ফাঁড়িসহ আরও কয়েকটি স্থানে হামলা করার দায় স্বীকার করেছে। রবিবারের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও ২৮ সেনা আহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা ‘রবিবার সিরিয়ার আশ শাদ্দাদি এবং রুকবান ঘাঁটিসহ ফিলিস্তিনের ভুলন নৌ কেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘জায়নবাদী ইসরায়েলিদের চালানো হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, ‘শত্রুদের দুর্গ’ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তারা। এই হামলার জন্য ইরানপন্থি গোষ্ঠীকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জর্ডানের কর্মকর্তারা বলছিলেন, এই হামলার ঘটনাটি জর্ডানের মাটিতে ঘটেনি। এটি আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে সিরিয়ার একটি সীমান্ত এলাকায় ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin