সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

দেবীগঞ্জের দেবীডুবায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৪ Time View
দেবীগঞ্জের দেবীডুবায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেবীগঞ্জের দেবীডুবায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার খুটামারা মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

দেবীডুবা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাশেদুল প্রধানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ ও ডাঃ নজরুল ইসলাম।

এসময় দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, উপজেলা যুবদলের সভাপতি মুসফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কাদেরী কিবরিয়া রানাসহ দেবীডুবা ইউনিয়নের নয় ওয়ার্ডের বিএনপির, যুবদলের, ছাত্রদলের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin