সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

গাংনীতে ট্রাক চাপায় এক শিশু নিহত, আহত-১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View
গাংনীতে ট্রাক চাপায় এক শিশু নিহত, আহত-১
গাংনীতে ট্রাক চাপায় এক শিশু নিহত, আহত-১

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তাইফুজ্জামান রাজা নামের (৯) বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন নিহতের চাচা মোটরসাইকেল চালক মাসুদ্দুজ্জামান(৪০)। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাগেছে, মেহেরপুর স্টেডিয়াম পাড়া থেকে চাচা মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে পৌছুলে রাস্তার পাশের ইটভাটা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় শিশুপুত্র তাইফুজ্জামান নিহত হয়। আহত হন চাচা মাসুদুজ্জামান। অবস্থা বেগতিক দেখে চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় মাসুদুজ্জামান তার ভায়ের ছেলে তাইফুজ্জামানকে বাঁচাতে একটি সিএনজি করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার শিশুটির মৃত্যু হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin