সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

দেবীগঞ্জে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী

পঞ্চগড় প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View
দেবীগঞ্জে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চাপায় স্নেহা মনি (০৯) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার সময় পৌরসভার সবুজ পাড়া কালীস্থান মন্দিরের সামনে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত স্নেহা মনি পৌরসভার সবুজ পাড়া এলাকার শাহিনুর রহমানের মেয়ে। স্নেহা সদর ইউনিয়নের তালতলা শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সবুজ পাড়া কালীস্থান মন্দির সংলগ্ন একটি ফার্নিচারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো স্নেহা। স্নেহার মা গরু নিয়ে রাস্তা পার হয়ে স্নেহার কাছে যাচ্ছিলেন এমন সময় তিস্তারহাট থেকে আসা একটি মাহেন্দ্র টলির সামনে স্নেহাদের একটি গরু চলে আসে। গরুকে বাঁচাতে গিয়ে মাহেন্দ্র চালক টলি ব্রেক না করে বাম দিকে ঘুরিয়ে দিলে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্নেহা গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্নেহার মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে মাহেন্দ্র টলির চালককে আটক করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ঘাতক মাহেন্দ্র টলি এবং এর চালককে আটক করে থানায় নিয়ে যায়।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘাতক মাহেন্দ্র ট্রাক্টর এবং চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin