সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা ও মেয়ে নিহত

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা ও মেয়ে নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা ও মেয়ে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সিলেট মহাসড়কে বেতবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো: ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫), তার মেয়ে ফেরদুসি (২০)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনবারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত দু,জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin