সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

আপস করলেই সব মামলা বন্ধ হয়ে যাবে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৪ Time View
আপস করলেই সব মামলা বন্ধ হয়ে যাবে: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবদ্ধ ইমরান খান বলেছেন, ক্ষমতাধরদের কাছে আত্মসমর্পণ করলে আমার বিরুদ্ধে সব মামলার বন্ধ হয়ে যাবে। তিনি আরও দাবি করেছেন, পাকিস্তানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে তা নিরপেক্ষ নয়। খবর জিও নিউজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এসব মন্তব্য করেছেন আদিয়ালা জেলে সাংবাদিকদের কাছে। শুক্রবার ওই জেলের ভিতরে ইমরানের বিরুদ্ধে মামলার শুনানি হয়। ইমরান খান বলেন, ‘সাইফার ষড়যন্ত্র’ উন্মোচনের সাহস সম্পর্কে বার্তাও পাঠানো হয়েছিল। এ মামলায় গত বছর আগস্টে তাকে জেলে নেওয়া হয়।

পিটিআই প্রধান বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে তোশাখানা মামলা শেষ করে দেওয়া হয়েছে। মরিয়ম নওয়াজ তোশাখানা থেকে একটি বিএমডব্লিউ নিয়েছেন। তবে এ সম্পর্কে ঘোষণা দেননি তিনি।

বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। ইমরান বলেন, পানামা কেলেঙ্কারি অনুযায়ী মরিয়মের চারটি ফ্ল্যাট আছে। কিন্তু জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) সেই মামলাও প্রত্যাহার করেছে। তিনি আরও বলেন, এসব ব্যক্তির মামলা বাতিল করে দেওয়া হয়েছে। তবে আমজাদ খান, সাদাকাত আব্বাসি ও নির্বাচনে অন্য প্রার্থীদের আটকে দেওয়া হয়েছে। তাদেরকে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেওয়া হয়নি।

ইমরান আরও বলেন, তার বিরুদ্ধে কমপক্ষে ২০০ ফৌজদারি মামলা আছে। দেশের ইতিহাসে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে এতো সংখ্যক মামলা কখনো করা হয়নি। এজন্য তিনি এক মামলায় জামিন পেলে অন্য মামলায় আটকে দেওয়া হয়। তাই ইমরান খান দাবি করেন, দেশে কোনো আইনের শাসন নেই। এ জন্য দেশে অগ্রগতি নেই।

এ সময় তিনি আরও বলেন, দেশে জঙ্গলের আইন চলছে। তাকে ৯ই মের ঘটনায় ভিক্টিম বানানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে বেআইনিভাবে। পিটিআইকে যতটা নৃশংসভাবে ভিক্টিম বানানো হয়েছে দেশের অন্য কোন দলের সঙ্গে তা ঘটেনি।

ফিলিস্তিন ইস্যুতে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিরা গণহত্যার মুখোমুখি। তাদের ওপর যে নৃশংসতা চলছে বিশ্বে এর কোনো নজির নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin