সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টকে ছাড়িয়ে নিতে এসে জরিমানা গুনলেন চেয়ারম্যান প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০৯ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টকে ছাড়িয়ে নিতে এসে জরিমানা গুনলেন চেয়ারম্যান প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টকে ছাড়িয়ে নিতে এসে জরিমানা গুনলেন চেয়ারম্যান প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ও তার এজেন্টকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জুন) বিকেল ৩টার দিকে মহেশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মহেশপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে মুকুট প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট আনোয়ার হোসেনকে (৩৭) মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়। তার আটকের খবরে কেন্দ্রে আসেন মুকুট প্রতীকের প্রার্থী মোশাহাদ হোসেন। তার বিরুদ্ধেও অভিযোগ ছিল তিনি ভোটারদের প্রভাবিত করছেন।

চেয়ারম্যান প্রার্থীর আচরণবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছে প্রায় দুই লাখ টাকা পাওয়া যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ হলে জানান, এই টাকা দিয়ে তিনি ভোটারদের আনা নেওয়ার গাড়ি ভাড়া দিচ্ছিলেন। কিন্তু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী তিনি তা করতে পারেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী মোশাহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মোবাইলসহ আটক তার এজেন্ট আনোয়ার হোসেনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin