সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পঞ্চগড়ে হোমিও ঔষধের দোকান হতে ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View
পঞ্চগড়ে হোমিও ঔষধের দোকান হতে ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
পঞ্চগড়ে হোমিও ঔষধের দোকান হতে ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা

হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট পণ্য বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসক কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে তার গুদামে থাকা বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় তার পরিচালিত রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ  হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্সের প্রায় ১৩টি ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিলো, যার অধিকাংশরই বৈধ কাগজপত্র নেই। পণ্যের গায়ে ছিল না মূল্য উল্লেখও। এছাড়া মসলা জাতীয় পণ্য হলুদের গুড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়। আরো বেশ কিছু ত্রুটির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী আইন প্রয়োগ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্ট পণ্যকে ঔষধ হিসেবে বিক্রি করে প্রতারণা করছেন। তার রয়েছে একটি বড় চক্র। ফুড সাপ্লিমেন্ট পণ্যটিকে ঔষধ হিসেবে ব্যাপক প্রচার করছে চক্রটি। সব সমস্যার কার্যকরি ওষুধ হিসেবে এসব অবৈধ পণ্য অনেক বেশি দামে বিক্রি করে তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, এসব পণ্য ওষুধ হিসেবে প্রচারের কোন সুযোগ নেই। আমরা পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণাদি তাৎক্ষণিক ভাবে পাইনি। কর্তৃপক্ষকে সময় দেয়া হয়েছে, প্রমাণাদি খুব দ্রুত উপস্থাপনের জন্য। সে পর্যন্ত তাদের ব্যবসা বন্ধ থাকবে।

তিনি বলেন, জব্দ পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে দেয়া হয়েছে। কিছু পণ্যের মান যাচাইয়ের জন্য স্যাম্পল নেয়া হয়েছে, এগুলো ল্যাবে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin