সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২

এ আর সিকদার, বাকেরগঞ্জ
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ Time View
বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২
বাকেরগঞ্জে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, নিহত-১, গুরুতর আহত-২

বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন মরন সাহার বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ঘর মালিক মরন সাহার মা অঞ্জলি রানী সাহা (১০০) মৃত্যুবরণ করেছেন। গুরুতর আহত মরন সাহাকে (৫৪) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও তার স্ত্রী সন্ধ্যা রানী সাহা (৪৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছ, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গভীর রাতে মরন সাহার বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।

স্প্রের প্রভাবে পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন। এতে মরণ সাহা ও তার স্ত্রী গুরুতর আহত হলেও তার বৃদ্ধ মা অঞ্জনা রানি সাহা মারা যায়। তার মরদেহ পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মরণ সাহার স্ত্রী সন্ধ্যা রানীর অবস্থা অনেকাটা ভালো। তবে মরন সাহা বেশি অসুস্থ ও অজ্ঞান থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পর তারা প্রথমেই স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে ফেলে এবং এরপর ঘর তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে চেতনানাশক ঔষধ দিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকাবাসী দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin