সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

শেরপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যার মূলহোতা গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৬৯ Time View
শেরপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যার মূলহোতা গ্রেপ্তার
শেরপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যার মূলহোতা গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীর চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হত্যার মূলহোতা আল-আমিন’কে ঢাকা উত্তরখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।
৪ মার্চ রাতে র‌্যাব ঢাকা উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আল আমিন, শ্রীবরদী উপজেলার চরশিমুলচুড়ার রহিম মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, নিহত এসএসসি পরীক্ষার্থী বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে। সে শ্রীবরদীর দহের পাড়ের নানা হাজি আব্দুল মজিদের বাড়িতে থেকে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখা পড়া করে আসছিলো।

গত ২৫ ফেব্রুয়ারী রাতে নিজ মামদামারি কান্দাপাড়া এবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে বিপ্লব। এখানেই পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোরগ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও রহিম মন্ডলের ছেলে আল আমীন গংরা বিপ্লবের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। পরে ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও দারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে।

আশঙ্কা জনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

নিহত বিপ্লবের বাবা মোঃ কাবিল মিয়া বাদী হয়ে শেরপুরের শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলে জনতার হাতে আটক আসামি আরিফ (২১) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। উক্ত আসামির জবানবন্দীতে প্রাপ্ত কিশোর অপরাধী আল আমিন এর জড়িত থাকার কথা স্বেচ্ছায় স্বীকার করে। এরই পেক্ষিতে, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এবং র‌্যাব-১, ঢাকা এর যৌথ অভিযানে ডিএমপি ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকা হতে সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ মার্চ শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে গতকাল রাত এগারোটার র‌্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী সাংবাদিকদের নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin