সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩২ Time View
মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়ায় অবস্থিত বিএনপির ওয়ার্ড নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকায় কয়েকজন পথচারী নির্বাচনী অফিসের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা ধারণা করেন, বস্তুটি বোমা হতে পারে। পরে দ্রুত মুজিবনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুটি প্রাথমিকভাবে বোমা সদৃশ মনে হলেও এটি প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin