সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮ Time View
স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ
স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকা ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, যারা আমাদের মা বোনদের জন্য হুমকি হবে ১১ দলীয় জোট তাদের কালো হাত ভেঙ্গে দিবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

বুধবার বিকেলে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপির আয়োজিত নির্বাচনী পদযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, নবীনগর-৫ আসনের ১১ দলীয় জোট প্রার্থী মুফতী আমজাদ হোসেন আশরাফী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসানসহ ১১ দলীয় জোট ও এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

এছাড়া জেলার ছয়টি আসনের এনসিপি প্রার্থী এবং জোটের নেতাকর্মীরাও জনসভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin