সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও কার্তুজসহ ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও কার্তুজসহ ককটেল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও কার্তুজসহ ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‍্যাব-৯ (সিপিসি-১) এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডান মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনসেড ঘর থেকে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। আর উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজ সদর মডেল থানায় জমা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin