সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পঞ্চগড় ১ আসনের প্রার্থী সারজিসের আচরণবিধি লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View
পঞ্চগড় ১ আসনের প্রার্থী সারজিসের আচরণবিধি লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ
পঞ্চগড় ১ আসনের প্রার্থী সারজিসের আচরণবিধি লঙ্ঘন, কারণ দর্শানোর নোটিশ

পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যার পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ সায়েমুজ্জামান।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত পঞ্চগড়ের এক নির্বাচনী জনসভায় জোট প্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, জেলা রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin