সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১ Time View
সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২
সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে করা ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বলা হচ্ছে, ইসরায়েল মূলত সেসব পথেই হামলা করেছে, যে পথ ধরে হিজবুল্লাহর অস্ত্রের মূল সরবরাহগুলো তাদের হাতে পৌছায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, “আবারও ইসরায়েল ঘন বসতিপূর্ণ লেবাননি গ্রামগুলোতে পরিকল্পিত আগ্রাসন চালাচ্ছে, যা সরাসরি নাগরিকদের টার্গেট করছে এবং মারাত্মকভাবে পরিস্থিতি উত্তেজিত করছে। বারবার একই ধরণের আচরণ করে ইসরায়েল মূলত আরেকটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে হস্তক্ষেপ না করার অঙ্গিকারই ভঙ্গ করছে।”

কানারিট, আল-খারায়েব, আল-আনসার, কফুর এবং জারজুহসহ বিভিন্ন শহরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কানারিটে ১৯ জন আহত হয়েছে, এবং জাহরানি ও বাজুরি শহরে দুটি পৃথক যানবাহন লক্ষ্য করে করা হামলায় একজন করে নিহত হয়েছে। এএফপি প্রতিবেদকরা ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষের দৃশ্য প্রত্যক্ষ করেছেন এবং আংশিকভাবে আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, “সীমান্ত ক্রসিংগুলোকে হিজবুল্লাহ’র অস্ত্র পরিবহন রুট হিসেবে লক্ষ্য করা হয়েছে এবং সিদনের কাছে একজন হিজবুল্লাহর প্রধান অস্ত্র চোরকে নিহত করা হয়েছে।” লেবাননের সেনাবাহিনী এই হামলাগুলোকে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে এবং বলেছে, এই হামলাগুলো ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগে বাধ্য করার প্রচেষ্টাকে ব্যাহত করছে।

হিজবুল্লাহ বারবার ইসরায়েলি হামলার মধ্যেও অস্ত্র ত্যাগে অস্বীকার করেছে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ৩৫০ এর বেশি মানুষ নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin