সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

‘পাগল’ অভিনেত্রীর ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View
‘পাগল’ অভিনেত্রীর ভিডিও ভাইরাল!
‘পাগল’ অভিনেত্রীর ভিডিও ভাইরাল!

শরীরটা যেন ময়লার ভাগাড়, কণ্ঠে উল্টা-পাল্টা হুমকি-ধামকি। একজন মানসিক ভারসাম্যহীন বা পাগল নারীর এমন একটি ক্লিপ শনিবার (১৭ জানুয়ারি) থেকে সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল। ক্লিপের শেষাংশে সেই ভারসাম্যহীন নারীর ফ্রেমে দেখা গেছে অভিনেতা জোভানকে। তাছাড়া ক্লিপটি সোশ্যালে ছেড়েছেন অভিনেতা নিজেই। সেই সূত্রে অনুমান করা যাচ্ছিলো, ভিডিওতে দেখা যাওয়া পাগলপ্রায় নারীটি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল! সন্দেহ করা যায়, পায়েলের এই হাল চরিত্রের প্রয়োজনে।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে কর্কশকণ্ঠে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিওটি প্রকাশের পর কেয়া পায়েলের এমন রিয়েলিস্টিক মেকআপ-গেটআপ-অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছে ভক্ত-সমালোচকরা। জানা গেছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়ে নির্মাণচলতি নাটকটির নাম-পরিচয় সংশ্লিষ্টরা এখনই প্রকাশ করতে চাইছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin