সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পবিত্র শবে মেরাজ আজ

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩ Time View
পবিত্র শবে মেরাজ আজ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন। এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত।

মুসলমানরা এ রাতটিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত-বন্দেগি করে থাকেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin