সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে ফেরিওয়ালা শাহিন মিয়াকে (২২) পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি বেকিনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুমান মিয়া এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে জুনাইদ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা গাজীপুর মেট্রো বাসন থানা এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাদের আটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, শাহিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রোববার (২১ ডিসেম্বর) সকালে চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে চোর সন্দেহে শাহিন মিয়াকে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin