সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর, ৪ দিনের কর্মসূচি প্রকাশ

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭ Time View
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর, ৪ দিনের কর্মসূচি প্রকাশ
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর, ৪ দিনের কর্মসূচি প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চারদিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উত্তরবঙ্গ সফর করবেন তিনি।

সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোন ক্রমেই লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়েছে।

যেদিন যেখানে থাকবেন তারেক রহমান-

১১ জানুয়ারি- ঢাকা সকাল ৯টা থেকে ১০টা, টাঙ্গাইল বেলা ১টা, বিকাল ৩টায় সিরাজগঞ্জ, রাত ৮টায় বগুড়া (রাত্রিযাপন)।

১২ জানুয়ারি- সকাল সাড়ে ১০টা বগুড়া, বেলা ২টা রংপুর (পীরগঞ্জ), রাত ৯টা দিনাজপুর, রাত ১১টা ঠাকুরগাঁও (রাত্রিযাপন)।

১৩ জানুয়ারি- সকাল ১০টা ঠাকুরগাঁও, বেলা দেড়টায় পঞ্চগড়, বিকাল ৪টায় নীলফামারী, সন্ধ্যা ৭টা লালমনিরহাট, রাত ১১টায় রংপুর (রাত্রিযাপন)।

১৪ জানুয়ারি- সকাল ১০টা রংপুর, বেলা ১টা বগুড়া (গাবতলী), রাত ৮টা ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin