সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩ Time View
ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এদিন বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন ঐক্য পরিষদের নেতারা। পরে তারা বলেন, আলাপকালে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, গণতান্ত্রিক বাংলাদেশ এবং জবাবদিহিমূলক সরকার গড়তে প্রয়োজন স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। তাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি সচেষ্ট থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin