সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পঞ্চগড়ে দুই দলের দুই কেন্দ্রীয় নেতা একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করলেন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View
পঞ্চগড়ে দুই দলের দুই কেন্দ্রীয় নেতা একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করলেন
পঞ্চগড়ে দুই দলের দুই কেন্দ্রীয় নেতা একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করলেন

দুই দলের দুই কেন্দ্রীয় নেতা এবারের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।

তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

জানা গেছে, পঞ্চগড় জেলার দুইটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই পর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin