সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ওসমান হাদি হত্যাকারীর দুই সহযোগী ভারতে গ্রেফতার

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ Time View
ওসমান হাদি হত্যাকারীর দুই সহযোগী ভারতে গ্রেফতার
ওসমান হাদি হত্যাকারীর দুই সহযোগী ভারতে গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ নিশ্চিত করেছে যে হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে দেশে নেই। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ সেখানেই তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক এবং ভুয়া নম্বর প্লেট জব্দ করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin