সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে তাজা গুলিসহ ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও 
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ Time View
ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে তাজা গুলিসহ ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার
ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে তাজা গুলিসহ ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি কবরস্থান থেকে তাজা গুলিসহ দুইটি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্ব) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো: বেলাল হোসেন।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো হলো- ৭ দশমিক ৬৫ এমএম সাইজের একটি বিদেশী পিস্তল, অপরটি ৯ এমএম সাইজের একটি বিদেশী পিস্তল। এছাড়াও ৪টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি।

পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ও গত ৫ই আগস্ট গণঅভ্যুত্থানকালীন বাংলাদেশ পুলিশ বাহিনী এবং কারাগারসহ অন্যান্য সংস্থার লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সোমবার ভোররাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও ডিবি পুলিশে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিতিত্তে ওই উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায় একটি খাকি রঙের শপিং ব্যাগ ও সাদা রঙের আরেকটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

এরপর ওই দুইটি ব্যাগে তল্লাসি করা হয়। এসময় খাকি রঙের ব্যাগ থেকে ৭ দশমিক ৬৫ এমএম সাইজের একটি বোরের বিদেশী পিস্তল; সাথে ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপরদিকে সাদা রঙের শপিং ব্যাগ থেকে ৯ এমএম সাইজের একটি বোরের বিদেশী পিস্তাল; সাথে ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাস দমনে আমাদের পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং চলমান রয়েছে।

এদিকে তাজা গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin