সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বাস দুর্ঘটনা, আহত ১১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বাস দুর্ঘটনা, আহত ১১
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বাস দুর্ঘটনা, আহত ১১

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহা সড়কের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে একটি ‘দিগন্ত’ বাসে করে সদর উপজেলার সুহিলপুর এলাকায় ফায়ার ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রওনা দেন আনসার সদস্যরা। পথে পৈরতলা বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় আহত আনসার সদস্যরা হলেন— রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়।এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের অন্য আসপাতালে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin