সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ Time View
শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক
শাহবাগে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ থেকে ভারতীয় পণ্য বয়কটের আহবান জানানো হয়। এসময় বিক্ষোভকারীরা ভারতীয় পণ্য, বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতা শাহবাগে সমবেত হচ্ছেন। কেউ মিছিল সহকারে কেউবা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, এই মূহুর্তে দরকার বিপ্লবী সরকার, লীগ ধর জেলে ভর স্লোগান দিচ্ছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

এদিন সকাল ৭টার পর শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা গেছে। সকাল ১০টার দিকে সেখানে গিয়ে প্রায় শ’দুয়েক বিক্ষোভকারীকে দেখা যায়। তবে তারা কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানারে ছিলেন না।

এর আগে ভোরে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin