সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর 
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View
বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মালাকোচার সোনাজুরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক মিয়া (৪০)। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে এবং পেশায় একজন চা দোকানদার। সম্প্রতি বেশি আয়ের আশায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন তিনি।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বালিজুড়ি পাহাড়ের টিলায় ৩০-৪০টি বন্য হাতি অবস্থান নেয়। সোমবার মালাকোচা সোনাজুরি নামক এলাকায় একটি বাগানে হাতিগুলো অবস্থান নিলে অতি উৎসাহী হয়ে খুব কাছে গিয়ে ভিডিও করতে যান ফারুক মিয়া। এ সময় হাতির পাল তেড়ে এসে তার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বশীর মিয়া বলেন, ‘‘ভিডিও করতে করতে একদম হাতির কাছে চলে যান ফারুক। এ সময় দৌড় দিতে গিয়ে মাটিতে পড়ে গেলে হাতির দল পা দিয়ে ফারুকের মুখ, মাথা, পা ও পেটে আঘাত করে।’’

শ্রীবরদী বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘‘সম্প্রতি অতি উৎসাহী কিছু কনটেন্ট ক্রিয়েটর বনে উৎপাত শুরু করেছে। এ বিষয়ে সচেতনতায় আমরা মাইকিং ও প্রচারণা করছি। সীমিত লোকজন নিয়ে প্রতিরোধের চেষ্টাও করছি। আজ ভিডিও করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।’’

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিদুল ইসলাম বলেন, ‘‘হাতির আক্রমণে ফারুক নামে একজনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘‘লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin