সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

রেলের অনলাইন টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে জামালপুরে আটক ২

সাদ্দাম হোসেন রোমান, জামালপুর:
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View
রেলের অনলাইন টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে জামালপুরে আটক ২
রেলের অনলাইন টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে জামালপুরে আটক ২

রেলের অনলাইন টিকিট কালোবাজারি প্রতিরোধে জামালপুর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে দুই জন পেশাদার টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। অভিযানে ১৬টি আসনের টিকিট ও টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলেন, তোতা মিয়া (৬০) জুয়েল মিয়া (৩০)।

রেলওয়ে পুলিশ জানায়, আসামিরা পরিচিত লোকজনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে এসব টিকিট দ্বিগুণ মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করতেন। তারা মূলত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর,দেওয়ানগঞ্জ/মেলান্দহ টু ঢাকা রুটের টিকিট কালোবাজারি করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের টিকিট কালোবাজারির কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin