সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

গোমস্তাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ:
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View
গোমস্তাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
গোমস্তাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ২টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের “ভাই ভাই ভ্যারাইটিজ এন্ড কোকারিজ” দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের মালিক সাদিকুল ইসলাম চকপুস্তম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি জানান, আমি দুপুরের খাবারের জন্য বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোনে জানানো হয় দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমি এখন অসহায় অবস্থায় আছি।”

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাদের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা হতে পারে। তবে দোকান মালিকের দাবি, তার দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin