সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা:
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬ Time View
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাকিব (১৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin