সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি-চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি-চশমা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি-চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার কসবা ও মঈনপুর সীমান্ত থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এসব চোরাচালানি পণ্য জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কসবা ও মঈনপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে৷ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin