সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে পারেন সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ Time View
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে পারেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে পারেন সুশীলা কার্কি

নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নিতে পারেন। দিনভর টানাপোড়েন ও তীব্র আলোচনার পর এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা। নেপালের সংবাদমাধ্যম খবর হাব-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শুক্রবার সকালে থেকেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। এটি ছিল জেন-জি বিক্ষোভকারীদের প্রধান দাবি। একই সঙ্গে কিছু রাজনৈতিক দলও পার্লামেন্ট ভাঙার দাবি তুলেছিল। অবশেষে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল এই প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হন।

সূত্র জানিয়েছে, প্রথমদিকে প্রেসিডেন্ট পাওডেল শর্ত দিয়েছিলেন যে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরেই সুশীলা কার্কিকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু ক্রমবর্ধমান জনচাপ ও আন্দোলনকারীদের শীতল নিবাস ঘেরাওয়ের হুমকির মুখে তিনি অবস্থান পরিবর্তন করেন।

একটি সূত্রের মতে, প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন এবং সুশীলা কার্কিকে সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ করানোর প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে শীতল নিবাসে দুটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত করা হচ্ছে। একটি হলো পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য, অপরটি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য।

উল্লেখযোগ্য বিষয় হলো, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এবার তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসছেন এমন এক প্রেক্ষাপটে যখন দেশজুড়ে তরুণদের আন্দোলন রাজনীতিতে আমূল পরিবর্তন আনার চাপ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin