সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে (৭৬) গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শুক্রবার (২২ আগষ্ট) তাকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আদা দেরানা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর স্নাতক সমাবর্তনে যোগ দিতে লন্ডনে সফরের খরচ সংক্রান্ত তদন্তে জবানবন্দি দিতে কলম্বোর সিআইডি কার্যালয়ে যান বিক্রমাসিংহে। সেখানে পৌঁছেই তিনি গ্রেফতার হন। তবে পুলিশ মুখপাত্র সঙ্গে সঙ্গে এ তথ্য নিশ্চিত করেননি। বিক্রমাসিংহের কার্যালয়ও এখনও কোনও মন্তব্য করেনি। স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

বিক্রমাসিংহে আইনজীবী হিসেবে রাজনীতি শুরু করেন এবং রেকর্ড ছয়বার প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে মারাত্মক আর্থিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের পর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি তখন আন্তর্জাতিক ঋণ সহায়তা, কর বৃদ্ধি ও ব্যয় সংকোচনমূলক বিভিন্ন পদক্ষেপ নেন। এতে অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও জনঅসন্তোষ ব্যাপক বেড়ে যায়। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বিক্রমাসিংহে তৃতীয় হন। বিজয়ী হন বামঘেঁষা আনুরা কুমারা দিসানায়েকে। দ্বিতীয় হন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমদাসা।

রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া বিক্রমাসিংহে মাত্র ২৯ বছর বয়সে ১৯৭৮ সালে মন্ত্রিসভায় যোগ দেন। তার চাচা জুনিয়াস জয়াবর্ধনে তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৪ সালে বেশ কয়েকজন শীর্ষ সহকর্মীর হত্যাকাণ্ডের পর তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin