সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

শেরপুরের মৃগী নদীতে নিখোঁজের একদিন পর কিশোর জলিলের মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর:
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ Time View
শেরপুরের মৃগী নদীতে নিখোঁজের একদিন পর কিশোর জলিলের মরদেহ উদ্ধার
শেরপুরের মৃগী নদীতে নিখোঁজের একদিন পর কিশোর জলিলের মরদেহ উদ্ধার

শেরপুরের ছনকান্দা মৃগীনদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিনপর কিশোর আব্দুল জলিল (১৭) মরদেহ কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরিদল।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে আব্দুল জলিলের মরদহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে এ গোসল করতে নামারপর সে নিখোঁজ হয়।

নিহত কিশোর শেরপুর সদরের কুঠুরাকান্দা পশ্চিম পাড়ার আলম মিয়ার ছেলে। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলো।

স্থানীয়রা জানায়, শনিবার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর সদরের মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে একপর্যায়ে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ মেলেনি। আজ ১৭ আগষ্ট সকাল থেকে আবারো অনুসন্ধান চালালে কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin