সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

বিনোদন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৫ Time View
কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার
কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার। হত্যাচেষ্টা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। কারাগার সূত্রে জানা গেছে, জামিন আদেশ আসার পর বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বেরিয়ে যান তিনি।

কাশিমপুর কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির শমী কায়সারের জামিনের মুক্তি ও কারাগার ত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারগার থেকে বেরিয়ে গেছেন তিনি।

যে মামলায় শমী জামিন পেয়েছেন, সেটির অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ওই ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি তার বাঁ কাঁধে লাগে।

পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এরপর ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন জুবায়ের। নাম উল্লিখিত আসামির তালিকায় যেখানে শমী কায়সারের নাম আছে।

গত ৮ ডিসেম্বর এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন শমী কায়সার এবং ৩ মাসের জামিন পান। কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ ১২ ডিসেম্বর ওই জামিন স্থগিত করে।

তারপর সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তার জামিন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin