সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

পুতিনকে ১০-১২ দিনের নতুন সময়সীমা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৮ Time View
পুতিনকে ১০-১২ দিনের নতুন সময়সীমা দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের নতুন সময়সীমা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। সোমবার স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, আমি আজ থেকে ১০ বা ১২ দিনের একটা নতুন সময়সীমা দিচ্ছি। অপেক্ষা করার কোনও কারণ নেই। আমরা কোনও অগ্রগতি দেখছি না। তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ, সত্যিই হতাশ। এর আগে আমি তাকে ৫০ দিনের সময় দিয়েছিলাম, সেটা কমিয়ে আনছি।

ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরেও চলমান এবং যুদ্ধ কোনও সমাধানের পথে এগোচ্ছে না বলে অনেক পর্যবেক্ষকের মন্তব্য। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হলে ‘২৪ ঘণ্টার মধ্যেই’ ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। তবে এবারের মন্তব্যে তিনি সরাসরি পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin