সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ

ওয়ান নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৭ Time View
বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ
বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলা্ই)। বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ইন্টারনেট এবং টেলিটক মোবাইলে এসএমএস করে ফল জানা যাবে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দুই মাসেরও কম সময়ের মধ্যেই কোনও বাহুল্য ছাড়াই সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে।

তিনি আরও বলেন, এবার অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। এবারের এসএসসি পরীক্ষার ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনও আনুষ্ঠানিকতা থাকছে না। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিজেদের মতো করে প্রকাশ করবে।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হয়েছিল ১৩ মে। এ বছর ১৯ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin