সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩ 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৫ Time View
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩ 
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩ 

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো, মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মুকুল মিয়া, গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মৃত আবু থানদারের ছেলে আবুল কাশেম (৬০) এবং একই গ্রামের বছের আলীর ছেলে সানোয়ার হোসেন।

বৃহস্পতিবার (০৫ জুন) বিকাল ৩ টার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামের মাঠে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত হন আবুল কাসেম এবং একই দিনে একই গ্রামের সানোয়ার হোসেন নিহত হন অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। অন্যদিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আজিমউদ্দিনের ইটভাটার কাছে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুকুল ।

জানা গেছে, আবুল কাশেম ৩টার দিকে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে যাচ্ছিলেন। পথেমধ্যে মাটেরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষেণা করেন।

মুকুল সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এক মৃতের জানাযা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আজিমদ্দিনের ইটভাটার কাছে পৌছালে পিছনদিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পথচারিরা তাকে উদ্ধার করে তাকে মেহেরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সানোয়ার হোসেন সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে মাছ বহনকারী অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, থানায় দুটি অপমৃত্যু মামলা রুজ করা হয়েছে ও সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম মুকুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin