সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল (১৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর শিবপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) শাহআলম জানান, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নবীনগর হাসপাতালে ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin