সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৮ Time View
স্কুলে যাওয়া হল না ৬ বছরের জিদানের, মহেন্দ্র কেড়ে নিল তার জীবন
স্কুলে যাওয়া হল না ৬ বছরের জিদানের, মহেন্দ্র কেড়ে নিল তার জীবন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ড্রাম্প ট্রাক মেরামতের সময় রুবেল ইসলাম নামে এক মটর মেকানিক নিহত হয়েছে। এসময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল ইসলামের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে। তার বাবার নাম কালু মিয়া। রুবেল ইসলাম তার বোনের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলায় থেকে মেকানিকের কাজ করতেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ২ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ইসলামকে মৃত ঘোষণা করে। হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুলসী রানী জানায়, দুই জনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মৃত ছিলেন, আরেক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে।

দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় রুবেল নামে এক মেকানিকের দোকানে আনা হয়। সেখানে কাজ করার সময় ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় ট্রাকের সহকারী হাবিব।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin