সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুর ও কোড্ডায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের কলেজপাড়ার শওকত ভূইয়ার ছেলে ওমর ফারুক (১৮) ও নবীনগরের দুরাইন গ্রামের মোকাদ্দেস মিয়া (৭০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক জাহেদুল কাদের জানান, ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র। সে সকালে মোটরসাইকেল মেরামত করতে চিনাইর যায়। সেখানে মেরামত করার পর মোটরসাইকেল মেকানিক ফজলে রাব্বি সহ ব্রাহ্মণবাড়িয়া সদরে ফিরছিলেন।

পথিমধ্যে সুলতানপুর-আখাউড়া সড়কের আলাকপুরে দিগন্ত বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে জেলা সদর হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসলে চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন এবং ফজলে রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন।

অপর দিকে, সাবেক সেনা সদস্য মোকাদ্দেস মিয়া তার স্ত্রীসহ আখাউড়ার খরমপুরে মাজার জিয়ারত করতে যান। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ফিরছিলেন। পথিমধ্যে আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোকাদ্দেস মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin