সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ফুলপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৬৩ Time View
ফুলপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ফুলপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নুসরাত (৮) সানিয়া (৮) ও মেহেদী (৬)। তারা একে অপরে আপন চাচাতো ভাই-বোন। এদের মধ্যে নুসরাত মন্নাছ খা-এর মেয়ে আর সানিয়া ও মেহেদী মন্নাছ খা ভাই রবিকুল খার সন্তান।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুকুরের পাশে খেজুর গাছ রয়েছে। গাছের খেজুর পুকুরে পড়ে। ওই খেজুরগুলো পানি থেকে আনতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin