সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

গুলিতে নিহত ছাত্রলীগ কর্মীর মরদেহ নিয়ে মিছিল, দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৭১ Time View
গুলিতে নিহত ছাত্রলীগ কর্মীর মরদেহ নিয়ে মিছিল, দাফন সম্পন্ন
গুলিতে নিহত ছাত্রলীগ কর্মীর মরদেহ নিয়ে মিছিল, দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর মিছিলে গুলিতে ছাত্রলীগের কর্মী আয়াশ রহমান ইজাজ (২৩) হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে নিহত আয়াশ রহমান ইজাজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো মানুষ অংশ নেয়। পরে রাত ১১টার দিকে নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার সুহিলপুর গ্রামে তাকে দাফন করা হয়।

এদিকে ১৬ জনকে আসামি করে নিহত ইজাজের বাবা আমিনুর রহমান বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদি হয়ে ১৬ জনের উল্লেখ করে হত্যা মামলা করেছেন। এছাড়া আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জয় লাভ করেন। পরে কলেজপাড়ায় আনন্দ মিছিল বের হয়। সেটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এরমধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে গুলি করে। এতে মিছিলে থাকা আয়াশ রহমান ইজাজের মাথায় গুলি লাগে। পরে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin