সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে: মির্জা ফখরুল নারীদের অসম্মানকারীরা অমানুষ:জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি শুরু সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন: ছাত্রদল সভাপতি রাকিব নির্বাচনে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মুজিবনগরে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি’র ‘নির্বাচনী উঠান বৈঠক’

ভারতের উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে ৩৩ ভোটকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬৯ Time View
ভারতের উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে ৩৩ ভোটকর্মীর মৃত্যু
ভারতের উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে ৩৩ ভোটকর্মীর মৃত্যু

ভারতে শেষ ধাপের ভোট চলাকালীন উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মারা গেছেন অন্তত ৩৩ জন ভোটকর্মী। উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, শনিবার (১ জুন) ভোটের শেষ দিনে শুধু উত্তর প্রদেশেই এতো ভোটকর্মী মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার রিনাওয়া সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তারক্ষী ও স্যানিটেশন কর্মীও রয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে অন্তত ২১ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ভোটের শেষ দিনে রাজ্যের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। ঝাঁসি শহরের তাপমাত্রা ছিল ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজ্যের বালিয়ায় তাপমাত্রা উদ্বেগজনকভাবে ৬১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়া বিহারের শনিবার অন্তত ১০জন ভোটকর্মী হিটস্ট্রোকে মারা গেছেন। বিহার নির্বাচনী অফিস জানিয়েছে এ সংখ্যা বাড়তে পারে।

এক রাজ্যে একদিনে এত ভোটকর্মীর মৃত্যু দেশটিতে প্রচণ্ড তাপপ্রবাহের ভয়াবহতাকেই ইঙ্গিত করে। যদিও গ্রীষ্মের তাপমাত্রা ভারতে নতুন নয়। তারপরও জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘ ও তীব্র হওয়ায় হিটস্ট্রোকে মৃত্যুহার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 news.djtomalmix.com
Developed by: FAZLY RABBY
Tuhin